পাইকগাছায় এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রের আত্মহত্যা
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় এসএসসি পরীক্ষার ফেল করায় সাজু খাঁ নামে এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, সোনাতনকাটি গ্রামের ইবাদুল খাঁর ছেলে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সাজু খাঁ বৃহস্পতিবার দুপুরে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফেল করার খবর পেয়ে বাড়ি থেকে চলে যায়। এরপর সে আর রাতে বাড়িতে ফেরেনি, এমনকি সাজু তার ব্যবহত মোবাইল ফোনটিও বন্ধ রাখে। এদিকে শুক্রবার ভোরে বসতবাড়ী সংলগ্ন বাগানে স্থানীয় লোকজন আম গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় সাজুর মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাজুর ঝুলন্ত মৃত্যুদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি এসএম জাবীদ হাসান জানিয়েছেন।
Please follow and like us:
« পাইকগাছায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) এসএসসি পরীক্ষা || পাইকগাছায় বালক উচ্চ বিদ্যালয় এগিয়ে »
