নাজিরপুরে গাঁজাসহ ইউপি সদস্য আটক || ভ্রাম্যমান আদালতে জরিমানা
নাজিরপুর প্রতিনিধি :
জেলার নাজিরপুরে গাঁজাসহ সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য ফেরদৌস খান সোহাগকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহম্মদ শামীম কিবরিয়া ওই ইউপি সদস্যকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে নাজিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় উপজেলার দীঘিরজান এলাকা থেকে ইউপি সদস্য সোহাগকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা সহযোগিরা পালিয়ে যায়। ওই দিন রাত ১০ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহম্মদ শামীম কিবরিয়ার পরিচালনায় ভ্রাম্যমান আদালত গাজা বিক্রেতা আটককৃত ইউপি সদস্য সোহাগকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
আটককৃত ইউপি সদস্য ফেরদৌস খান সোহাগ উপজেলার সাতকাছিমা গ্রামের বেলায়েত হোসেন খানের ছেলে। সে উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক বলে উপজেলা যুবলীগের দায়িত্বশীল একটি সুত্র নিশ্চিত করেছে।
