প্রধান সূচি

১১১ পিস ইয়াবা ও এক কেজি গাজাসহ আটক-১

ষ্টাফ রিপোর্টার :
আজ বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকায় অভিযান চালিয়ে ১১১ পিস ইয়াবা ও এক কেজি গাজাসহ সাকিল খান (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ এর একটি দল। আটক সাকিল খান ভৈরমপুর গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।
বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি মোঃ আমজাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভৈরমপুর এলাকা (জুজখোলা রাস্তার মাথা) থেকে মাদক ব্যবসায়ী সাকিল খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১১ পিস ইয়াবা এবং এক কেজি গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial