স্বরূপকাঠীতে ৪১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে
স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠী উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। উপজেলার স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি থেকে ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ফলাফলে উপজেলার শীর্ষে রয়েছে।
উপজেলার রাজাবাড়ি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ জন শিক্ষার্থী, স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ৪, ঠাকুরহাওলা আমতলা মাধ্যমিক বিদ্যালয় ৪, সুটিয়াকাঠি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২, দৈহারী ইউ আর কে মাধ্যমিক বিদ্যালয় ২, কুড়িয়ানা আর্য্য সাম্মলনী মাধ্যমিক বিদ্যালয় ২, চান মিয়া মাধ্যমিক বিদ্যালয়, আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, কুড়িয়ানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নান্দুহার ইলুহার ইউনাইটেড মাাধ্যমিক বিদ্যালয়, পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বালিহারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অপরদিকে, পরীক্ষায় উপজেলার মাত্র ৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করার গৌরব অর্জন করেছে। শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো রাজাবাড়ি বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ওই বিদ্যালয় থেকে ৫৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫ সহ শতভাগ পাস করেছে, ঠাকুরহাওলা আমতলা মাধ্যমিক বিদ্যালয় ২১ জন ও আব্দুল খালেক মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে সকলে কৃতকার্য হয়েছে।
এদিকে গত ১০ বছরের তুলনায় এ বছর উপজেলার স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ এর বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। এছাড়া, এ বছর উপজেলার তিনটি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় স্বরূপকাঠি কেন্দ্রে ফেলের সংখ্যা ২০৩, সুটিয়াকাঠি কেন্দ্রে ৬৭ এবং স্বরূপকাঠি কলেজিয়েট কেন্দ্রে থেকে ৮০জন শিক্ষার্থী ফেল করেছে।
