প্রধান সূচি

সালাম সভাপতি : বাবু সম্পাদক || ৮ বছর পর বাগেরহাট জেলা বিএনপির পূনাঙ্গ কমিটি

 

বাগেরহাট প্রতিনিধি :

দীর্ঘ ৮ বছর পর বাগেরহাট জেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এম এ সালামকে সভাপতি, আলী রেজা বাবুকে সাধারণ সম্পাদক ও এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু সহ-সভাপতি ও মোজাফফর রহমান আলমকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এই কমিটিতে ১৮ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১ জন সাংগঠনিক সম্পাদক, ৪ জন সহ-সাংগঠনিক সম্পাদকসহ ৪৭টি সম্পাদকীয় পদ রয়েছে।

এছাড়া আকরাম হোসেন তালিমকে জেলা কমিটির এক নম্বর সদস্যসহ ৭১ জনকে সদস্য করে বাগেরহাট জেলা কমিটির পূনাঙ্গ জেলা কমিটি দলের কেন্দ্রীয় মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন দিয়েছেন।

নব গঠিত কমিটির সভাপতি এম এ সালাম জানান, নতুন এই কমিটি আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে  বাগেরহাটে মজবুত করতে একসাথে কাজ করবে। এছাড়া আগামী দিনে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালি করতে রাজপথে আন্দোলনে থাকবে।

নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial