কচুয়ায় গৃহবধুকে ধর্ষনের চেষ্টা ॥ টেইলার্স মালিক আটক
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়া উপজেলায় গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে ইমরান হোসেন বাবু মোল্লা (২৭) নামের এক টেইলার্সের মালিককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে কচুয়া উপজেলার সোনাকান্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইমরান হোসেন বাবু মোল্লা কচুয়া উপজেলার সোনাকান্দর গ্রামের আকুব্বর মোল্লার ছেলে ও গজালিয়া বাজারের একটি টেইলার্সের মালিক।
কচুয়া থানার ওসি মোঃ কবিরুল ইসলাম বলেন, সম্প্রতি সোনাকান্দর গ্রামের জনৈক ওই গৃহবধুকে গভীর রাতে ঘরে ঢুকে তাকে ধর্ষনের চেষ্টা চালায় বাবু মোল্লা। এসময় গৃহবধু ডাক-চিৎকার দিলে লোকজন ছুটে আসলে বাবু মোল্লা পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে বুধবার রাতে থানায় মামলা হলে তাকে আটক করা হয়।
Please follow and like us:
« বানিজ্য মেলার নামে অবৈধ লটারী || বাগেরহাটে ব্যাংক কর্মকর্তার বাড়ীতে ডাকাতি : স্বার্ণালংকার ও নগদ টাকা লুট (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বরিশালে বেড়েছে কমিউনিটি ক্লিনিকে নিরাপদ প্রসব »
