ইন্দুরকানীতে এসএসসিতে সেরা সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে এসএসসিতে সেরা সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। উপজেলায় ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ৯৪ জন পরীক্ষার্থী’র মধ্যে ৪টি জিপিএ-৫, ২৩টি জিপিএ-৪ সহ ৮৫ জন পাশ করেছে।
এ উপজেলায় ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৭টি। এছাড়া ইন্দুরকানী এম. ইউ. মডেল মাধ্যমিক বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে ১টি, পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ১টি, কলারণ চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় ১টি।
আজ বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পরই উপজেলার মধ্যে ভাল ফলাফল অর্জণ করায় সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা জানান, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও শিক্ষার্থীদের অধ্যাবসায় ফলাফল আশানুরূপ হয়েছে।
Please follow and like us:
« জাতীয় জুনিয়র বস্কিং প্রতিযোগিতায় পিরোজপুরের মাইনুল ব্রোঞ্চ বিজয়ী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন || কৃষকের মুখে হাসি »
