প্রধান সূচি

মোংলায় বিদেশী জাহাজ থেকে তুর্কি নাগরিকের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি :    

বাগেরহাটের মোংলা বন্দরের হাড়বাড়িয়া অবস্থানরত ক্লিংকারবাহী জাহাজ থেকে বিদেশী এক নাবিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়না তদন্তের জন্য আজ বুধবার বিকেলে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বিদেশী জাহাজ এমভি বলবান এর ক্যাপ্টেন ও অন্যান্য নাবিকদের উদ্ধৃতি দিয়ে জানান, ওই জাহাজে কর্মরত নাবিক শাকির (৫২) গত মঙ্গলবার ডিউটি শেষে রাত ৯ টার দিকে তার কেবিনে চলে যায়। রাতে কেবিনে বসে সে তার পরিবারসহ অন্যান্য লোকজনের সাথে মোবাইল ফোনে কথা বলে। এরপর সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাহাজের ক্যাপ্টেন ও পুলিশের ধারণা মোবাইল ফোনে কথাবার্তার জের ধরেই এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়া শাকিরের বাম হাতের কব্জির উপর ছুরি দিয়ে কাটার ক্ষত রয়েছে।

বুধবার সকাল পর্যন্ত তার রুমের মধ্য দিয়ে দরজা বন্ধ থাকার পর তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পাওয়ায় জাহাজের ক্যাপ্টেন মাষ্টার কি দিয়ে কেবিন খুলে ভিতরে প্রবেশ করে। এ সময় তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ জাহাজে গিয়ে রুম থেকে শাকিবের মরদেহ উদ্ধার করে।

মোংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান আরো বলেন, বুধবার সকাল ৮টা থেকে জাহাজে ডিউটি ছিল শাকিরের। কিন্তু তাকে খুঁজে না পেয়ে তার সহকর্মীরা তার রুমের সামনে গিয়ে দেখতে পায় ভিতর থেকে দরজা বন্ধ রয়েছে। অনেক ডাকা-ডাকির পরও কোন সাড়া শব্দ না পেয়ে বিষয়টি তারা জাহাজের ক্যাপ্টেনকে জানায়। এরপর দরজা খুলে ভিতরে ঢুকে তার মরদেহ মেঝেতে পরে থাকতে দেখা যায়। তার হাতের ক্ষতস্থল থেকে রক্তক্ষরণ হয়ে মেঝেতে তলিয়ে রয়েছে। প্রাথমিকভাবে সংগৃত আলামতে শাকির আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। দুপুর আড়াইটার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাটের সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যাকারী শাকির তুর্কির নাগরিক। সে জাহাজের মটরম্যান হিসেবে কর্মরত ছিল।

বুধবার দুপুরে হাড়বাড়িয়ায়র ৬ নম্বর এ্যাংকোরেজে অবস্থানরত বিদেশী এ জাহাজটিতে থাকা নাবিক শাকিরের রুম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম ও মোংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান।

উল্লেখ্য, নিপহা বন্দর থেকে প্রায় ২২ হাজার মেট্রিক টন ক্লিংকার নিয়ে তুর্কি পাতাকাবাহী জাহাজ এমভি বলবান গত ১ এপ্রিল মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় ভিড়ে। জাহাজটির স্থানীয় এজেন্ট সি-লিফট। সি-লিফট’র ম্যানেজার দিপক বিশ্বাস বলেন, বিদেশী নাবিক শাকিরের মৃত্যুর ঘটনায় মোংলা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial