মঠবাড়িয়ায় মাংস ব্যববসায়ীকে জরিমানা
মঠবাড়িয়া প্রতিনিধি :
মাংস বিহীন দিবসে অস্বাস্থ্যকর পরিবেশে ইমাম ছাড়াই ২টি গরু জবাই করায় মঠবাড়িয়ায় পৌর শহরের এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা ও জবাইকৃত মাংস জব্দ করেছে পৌর প্রশাসন।
আজ বুধবার সকালে কেএম লতীফ ব্রীজ সংলগ্ন কসাই জাহাঙ্গীর হোসেনকে এ জরিমানা করা হয়। জাহাঙ্গীর উপজেলার সবুজ নগর গ্রামের চাঁন মিয়ার ছেলে। মাংস দিবসে মাংস জবাই করবে না এবং অস্বাস্থ্যকর পরিবেশে জবাইকৃত মাংস বিক্রি করবে না এই মর্মে বারবার মুচলেখা দিলেও জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে আসছিল।
জব্দকৃত ৬০ কেজি মাংস মিরুখালী একটি মাহফিলে দান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, সচিব হারুন-অর-রশিদ, সেনেটারী পরিদর্শক রাম কৃষ্ণ সাহা, কসাই পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ।
Please follow and like us:
« পাইকগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে ব্রীজ বিধ্বস্ত || চরম ভোগান্তিতে এলাকাবাসী »
