প্রধান সূচি

ভান্ডারিয়ায় ৯ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু

ভান্ডারিয়া প্রতিনিধি :

ভান্ডারিয়ায় ঐতিহাসিক ভান্ডারিয়া বন্দর তাফসীর ময়দানে ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্স এর পরিচালনায় আগামী ১১ মে বৃহস্পতিবার পর্যন্ত ৯ দিনব্যাপী ৬৩তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আজ বুধবার থেকে শুরু হয়েছে। সূরাঃ আল-বাক্বারাহ ১৫৮নং আয়াত  থেকে ২২১নং আয়াত পর্যন্ত প্রতিদিন প্রথম ও দ্বিতীয় অধিবেশনে পর্যায়ক্রমে দেশের বিশিষ্ট যেসব আলেমগন আয়াত পেশ করবেন তারা হলেন, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, হাসিবুর রহমান মাদানী, রাগিব হাসান, ইসমাইল হোসেন সিরাজী, মুস্তাক আহ্মদ, আব্দুল্লাহ আল সাবেরী, ইসমাইল হোসেন, ইয়াছিন নবীপুরী, মুফতি আব্দুল কুদ্দুস, মনিরুল ইসলাম, মুফতি জামাল উদ্দীন, জুবায়ের আহ্মদ, জাফর আহ্মদ।

শেষ দিনে আখেরী মুনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

সভাপতিত্ব করবেন জাতীয়পার্টি জেপির ভান্ডারিয়া উপজেলা আহবায়ক, ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্স এর সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক মনি জোমাদ্দার। আখেরী মুনাজাত পরিচালনা করবেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ফায়জুল্লাহ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial