প্রধান সূচি

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি :    

বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাখেন, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, প্রেসক্লাবের প্রবীন সদস্য ও সাবেক সভাপতি এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, অধ্যাপক মোশাররফ হোসাইন, মোঃ দেলোয়ার হোসেন, বাবুল সরদার, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী প্রমুখ।

“গণমাধ্যমের স্বাধীনতা ও বাংলাদেশের চিত্র” এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীন দেশ হিসেবে জনগনের যেমন দায়বদ্ধতা রয়েছে তেমনি সাংবাদিকদেরও দায়বদ্ধতা রয়েছে। স্বাধীনতা মানেই দায়িত্বহীনতা নয়। দায়িত্ববোধ নিয়ে প্রতিটি লেখনী সুন্দরভাবে ফুটিয়ে তোলা। আর এই কাজের জন্য যেন দেশের ও জনগনের কোন ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি রাখা।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial