পাইকগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি বি. সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস। বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী সালাম, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সদস্য মোঃ আব্দুল আজিজ, উপজেলা সহ-সভাপতি এসএম আলাউদ্দীন সোহাগ, তৃপ্তি রঞ্জন সেন, আলাউদ্দীন রাজা, যুগ্ম-সম্পাদক কৃষ্ণ রায়, সাংগঠনিক সম্পাদক øেহেন্দু বিকাশ, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, এমআর মন্টু, ইমদাদুল হক, আব্দুর রাজ্জাক বুলি, প্রমথ রঞ্জন সানা, আবুল হাশেম ও এসএম ফিরোজ আহম্মেদ। আলোচনা সভায় বক্তারা সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন সহ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবী দ্রুত বাস্তবায়ন এবং ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ জাতীয় ভাবে পালনের দাবী জানান।
