প্রধান সূচি

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

টুঙ্গিপাড়া প্রতিনিধি :

জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক বিরোধী কার্যক্রম ও সরকারের বিভিন্ন উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভিডিও কনফারেন্স করেছেন।

আজ বুধবার দুপুরে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান এর সাথে কথা বলেন। এরপর তিনি শিক্ষক আয়ূব আলী মোল্লা ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক  নুরুল আমীন চাঁন মিয়ার সাথে মত বিনিময় করেন।

এ সময় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নাসির উদ্দিন খোন্দকার, পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বশার খায়ের, জেলা পরিষদের সদস্য মোঃ এমদাদুল হক বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা, সাবেক পৌর মেয়র মোঃ ইলিয়াস হোসেন, ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল হক বিশ্বাস, সাধারন সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial