প্রধান সূচি

প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ || চিতলমারীতে শিক্ষার্থীদের ক্লাশ বর্জন ও বিক্ষোভ সমাবেশ

 

চিতলমারী প্রতিনিধি :

বাগেরহাটের চিতলমারীতে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, ক্লাশ  বর্জন ও  অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় অবিভাবক মহল ও শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এলাকাবাসি ও শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, উপজেলার বড়গুনি মেহেরুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরোধকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার মন্ডলের বিরুদ্ধে কতিপয় স্বার্থনেষী দুর্নীতির অভিযোগ এনে  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে রবিবার সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ, ক্লাশ বর্জন ও প্রতিবাদ  মিছিল এবং অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় অবিভাবক মহল ও শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অবিলম্বে তারা এ অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে তারা।

ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী রবিউল হাসান, অমিত হোসেন, আদুরী খানমসহ অনেকে অভিযোগ করে জানায়, তাদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। তিনি বিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষার পরিবেশসহ স্কুলের সার্বিক উন্নয়ন হয়েছে। এটি বাধাগ্রস্থ করার জন্য একটি স্বার্থনেষী মহল তাকে অপসারণ করার অপচেষ্টা চালাচ্ছে।

বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ সরদার জানান, ম্যানেজিং কমিটির বিরোধকে কেন্দ্র  করে ওই  শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এ অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।

ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মোঃ হৃদয় শেখ জানায়, তার পিতাকে বাদি করে উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা বরাবর প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগটি দায়ের  করা হয়েছে এ ব্যাপারে তারা কিছুই জানেনা। কে বা কারা এ অভিযোগ দিয়েছেন সেটি তারা অবগত নয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর  রহমান জানান, তার কাছে একটি লিখিত  অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial