পিরোজপুরে জলবায়ু বিষয়ক মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার :
জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদানে অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়ে টিআইবি-সনাকের উদ্যোগে রবিবার সকালে পিরোজপুর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক পিরোজপুরের সভাপতি এডভোকেট এম এ মান্নান, সনাক সদস্য প্রফেসর রুহুল আমীন, সুজন-
পিরোজপুরের সভাপতি মুনিরুজ্জামান নাসিম, গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, উদীচির সাধারণ সম্পাদক খালিদ আবু, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদিকা খালেদা আক্তার হেনা ও সুশাসনের জন্য প্রচার অভিযান-সুপ্র’র সদস্য সচিব মাইনুল আহসান মুন্না।
সভায় বক্তাগণ জলবায়ু অর্থায়নে উন্নত দেশের প্রতিশ্রুতর বাস্তবায়ন, যুক্তরাষ্ট্রসহ শিল্পোন্নত দেশ কর্তৃক প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদানের অঙ্গীকার পূরণের আবারও আহবায়নের পাশাপাশি সবুজ তহবিল হতে অর্থ সংগ্রহ এবং তা ব্যবহারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের দাবী জানান। মানববন্ধনে টিআইবি’র সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডসহ শহরের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
