প্রধান সূচি

ইয়াবা সেবন || ইন্দুরকানীতে যুবলীগের সাধারণ সম্পাদককে জরিমানা

 

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে ইয়াবা সেবন করায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে উপজেলার উমেদপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম (২৫)কে ইন্দুরকানী থানা পুলিশ ইয়াবা সেবন অবস্থায় টগড়া এলাকা থেকে আটক করে। পরে পুলিশ ইয়াবা সেবনকারী যুবলীগ নেতাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা শুনানি শেষে তাকে ৪ হাজার টাকা জরিমান করেন। পরে আর ইয়াবা সেবন করবে না এই শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পায়।

ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, আটককৃত ইয়াবা সেবনকারীর বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial