প্রধান সূচি

ইন্দুরকানীতে ট্রলারের ধাক্কায় আয়রণ ব্রিজ বিধ্বস্ত

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে মালবাহী ট্রলারের ধাক্কায় আয়রণ ব্রিজ বিধ্বস্ত হওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে উপজেলার চাড়াখালী নদীর উপর নির্মিত চাড়াখালী আয়রণ ব্রিজটি এম. ভি হাওলাদার-১ নামে একটি মালবাহী ট্রলার ধাক্কা দিলে ব্রিটির মাঝখান থেকে ভেঙ্গে যায়। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় এলাকাবাসী খেয়ার মাধ্যমে পারাপার হচ্ছে। জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি ক্ষতিগ্রস্থ হওয়ায় এলাকাবাসীসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। তবে সাময়িক অসুবিধার জন্য অস্থায়ী খেয়ার মাধ্যমে পারাপারের ব্যবস্থা করা হয়েছে।

ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, মালবাহী ট্রলারের ধাক্কায় সেতুটি ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial