প্রধান সূচি

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কাউখালী প্রতিনিধি :

জেলার কাউখালী মহাবিদ্যালয়ের নব নির্মিত ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আসমান আলী (২১)নামের এক রাজমিস্ত্রী আহত হয়েছেন। শনিবার বেলা  ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমের বাড়ি পিরোজপুর পৌরসভার নামাজপুর এলাকায় ও আহত আসমান আলীর বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কাউখালী মহাবিদ্যালয়ে নবনির্মিত চারতলা ভবনের নির্মাণ কাজ করছিল রহিম ও আসমান আলী। চতুর্থ তলার নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে জিআই পাইপ লেগে গেলে রহিম ও আসমান আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই রহিমের মৃত্যু হয়।

এ সময় বিদ্যুতের তারে আগুন ধরে পাশ্ববর্তী একটি টিনের চালে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুর রহমান জানান, আসমান আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial