প্রধান সূচি

স্বরূপকাঠীতে সাংবাদিককে মোবাইল ফোনে হুমকি : থানায় জিডি

স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠীতে বনবিভাগ কর্তৃক জব্দ করা গোলপাতা গোপনে বিক্রির তথ্য সংগ্রহ করতে গেলে দৈনিক যুগান্তর পত্রিকার স্বরূপকাঠি প্রতিনিধি কাওসার তালুকদারকে মোবাইল পোনে হুমকি দেয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ৯.১৩ মিনিটে ০১৯১৫-৭৯১৬৮২ মোবাইল  নম্বর থেকে ফোন করে তাকে ওই সংবাদ সংগ্রহ করা থেকে বিরত থাকতে বলা হয়। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাকে কাঠ পাচারের মামলায় জড়িয়ে দেয়ারও হুমকি দেন ফোন করা ওই অজ্ঞাতনামা ব্যক্তি। শুক্রবার সকালে জব্দ করা গোলপাতার ক্রেতাদের সাক্ষাৎকার নিয়ে ফিরে আসার পর সাংবাদিককে ওই হুমকি দেয়া হয়। এ ঘটনায় সাংবাদিক কাওসার তালুকদার তার নিরাপত্তা চেয়ে ওই দিনই স্বরূপকাঠী (নেছারাবাদ) থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial