বাগেরহাটে বসতবাড়ীতে দূধর্ষ চুরি || নগদ টাকা স্বর্ণালংকার লুট
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট শহরের বসত ঘরে সীত কেটে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে শহরের খারদ্বার এলাকায় বাসিন্দা ইসারাত আলী খানের বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। এসময় চোরের দল বাড়ীর ইসারাত আলীর ছেলে খান নেওয়াজ মোর্শেদ ও তার স্ত্রী আছমা বেগমকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এ ঘটনায় ইসারাত খান বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইসারাত আলী খান বলেন, রাত আনুমানিক ৪টার দিয়ে ঘরে সিঁদ কেটে একজন মুখোশধারীসহ ৫ জন লোক ঘরে ঢুকে প্রথমে আমার ছেলে নেওয়াজ মোর্শেদকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে ফেলে। পরে তারা আমাকে ও আমার স্ত্রী আছমাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে ফেলে। এসময় চোরেরা ঘরে থাকা নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা ও প্রায় ৫ ভড়ি স্বর্ণালংকার লুটে নেয়। পরে তারা চলে গেলে আমাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আমাদের উদ্ধার করে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, ইসারাত খানের বাড়ীতে চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামী ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
