প্রধান সূচি

বাগেরহাটে দুই ইয়াবা বিক্রেতা আটক

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ইয়াবা বিক্রেতাকে আটক করেছে। আটককৃতরা হলেন, মোংলার রাতারাতি কলোনীর মোঃ আলম খানের ছেলে মোঃ হানিফ খান (২১) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ মুন্না (২০)। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোংলার রাতারাতি কলোনীর বন্দরের পরিত্যাক্ত ভবনের তৃতীয়তলা থেকে ইয়াবা ব্যবসায়ী হানিফ ও মুন্না নামে দুই যুবকে আটক করে পুলিশের একটি দল। আটককৃতরা এ সময় ৩ জন যুবকের কাছে ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্রেতারা পালিয়ে যায়। সেখান থেকে ১০ পিস ইয়াবাসহ হানিফ ও মুন্নাকে আটক করা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial