প্রধান সূচি

নারীদের নৌকা বাইচ

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুরে নারীদের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জেলা শহরের পৌর রিজার্ভ পুকুরে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহানের উদ্যোগে নারীদের এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায়  ইউপি সদস্য সালমা রহমান হ্যাপির দল বিজয়ী হয়।

মহিলা নৌকা বাইচ দেখতে পুকুরে চারিপাশে শত শত মানুষের ভীড় জমে যায়। প্রথমবারের মত অনুষ্ঠিত মহিলাদের শহরবাসীসহ বিভিন্ন পেশাজীবীর কাছে উপভোগ্য হয়।

জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া বিজয়ী দলকে পুরস্কৃত করেন।

এর আগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শহরে র‌্যালী এবং শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial