প্রতিবন্ধিরা দেশের জন্য গৌরব বয়ে এনেছে … এমপি বাদশা
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের পরিচালনা কমিটির কমিটির সভাপতি আলহাজ্জ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি বলেছেন, বুদ্ধি প্রতিবন্ধি ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চচ্চার মাধ্যমে বিকশিত করে গড়ে তুলতে হবে এবং মাতৃ¯েœহ ও সেবার মাধ্যমে এদের মেধার বিকাশ ঘটাতে হবে। প্রতিবন্ধিদের সমাজে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে শিক্ষা ছাড়া কোন জাতীর উন্নয়ন সম্ভব নয়। পাশাপাশি অভিবাকদেরও ছেলে মেয়েদের প্রতি কঠোর নজরদারীসহ আরো খেয়াল রাখতে হবে।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধি স্কুলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় এমপি আরো বলেন, প্রতিবন্ধি ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত ও সুস্বাস্থ্যর অধিকারী হতে হলে অবশ্যই নিয়মিত খেলা ও মনন বিকাশে সাংস্কৃতিক অঙ্গনকে ধরে রাখতে হবে। তিনি বলেন প্রতিবন্ধিদের পিতা-মাতা তাদের সন্তানদের নিয়ে বিগত দিনে দুঃচিন্তাসহ কঠিন সময় পার করতেন। আজ তারা মা-বাবার চিন্তামুক্ত করে সমাজে সম্মান বয়ে আনছে।
বেসরকারী সংস্থা কোডেক আয়োজিত উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষকা মিসেস বেবী মোরশেদা খানম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের আজিবন সদস্য বাবুল সরদার, সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, ডাঃ অরিন্দম দেবনাথ, খন্দকার আকমল উদ্দিন সাকি, সরদার শুকুর আহমেদ, অচিন কুমার দাস, শেখর ব্যানার্জী, সিনিয়র শিক্ষক হিমাংশু পাল, মিসেস পারভীন আক্তার, সহকারী শিক্ষক মনজিদা খানম, দীপান্নিতা পাল, নবনীতা রায়, সহকারী শেখ মোজাফ্ফর হোসেন, ফিরু খাতুন, দিলিপ কুমার পাল প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, ছাত্র-ছাত্রী অভিবাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
