পিরোজপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল এ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার :
‘সবার জন্য শিক্ষা, শিক্ষার জন্য সবাই, বাস্তবায়নের এখনই সময়’ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে শিক্ষা বিষয়ক গ্লোবাল এ্যাকশন সপ্তাহ উদযাপনের অংশ হিসাবে এক আলোচনা সভা বৃহস্পতিবার পিরোজপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। আলোচনা সভায় জিয়াউল আহসানের উপস্থাপিত প্রবন্ধের উপরে নির্ধারিত বক্তব্য রাখেন সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, শিক্ষক নেতা অমল মন্ডল ও মাওলানা মো. ফারুক । ডাক দিয়ে যাই মিলনায়তনে জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন, অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পিরোজপুর জেলা সভাপতি সহকারি অধ্যাপক ইখরিতয়ার হোসেন পান্না। সমিতির সাধারণ সম্পাদক সহ অধ্যাপক ঈশ্বর চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক মাহমুদ হোসেন, এস এম পারভেজ ও শফিউল হক মিঠু, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, খতিব সমিতির সভাপতি মাওলানা মো. ফারুক আব্দুল্লাহ, হিন্দু কল্যাণ ট্রাষ্টের সহকারি পরিচালক প্রিয়াঙ্কা সিকদার, উপ আনুষ্ঠানিক অধিদপ্তরের প্রতিনিধি এম এ আলীম প্রমুখ।
