প্রধান সূচি

পাইকগাছায় আমের বাম্পার ফলন

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা :

পাইকগাছায় এবার আমের বাম্পার ফলন হয়েছে। গাছের পল্লবের বোটায় বোটায় আম ঝুলছে। আমের ভরে গাছের ডাল নুয়ে পড়েছে। প্রত্যাশিত ফলনের আশায় বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে আম চাষীরা। কোথাও কোথাও এখনই আগাম বাগান কিনে রেখেছে ব্যবসায়ীরা। গুটি কাঁচা আম ৮শ’ টাকা মন দরে বিক্রয় হচ্ছে। কাঁচা আম ঢাকা শহরে পাইকারী ব্যবসায়ীরা সরবরাহ করছে। আমের ভালো ফলনে বাগান মালিক ও ব্যবসায়ীরা খুশি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, উপজেলায় ৩শ’ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। মোট আম গাছের সংখ্যা ১৪ হাজার ১৮০টি। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ছড়ানো ছিটানো আম গাছ আছে। আমের ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার মেট্রিক টন। হেক্টর প্রতি ৫০ থেকে ৬০ মেট্রিকটন ফলন পাওয়ার সম্ভবনা রয়েছে। আর ভালো ফলন পেতে বাগান মালিক ও আম চাষীরা আম বাগান পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে। বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এ বছর আম থেকে ভাল লাভের আশা করছে আম চাষী ও বাগান মালিকরা।

পাইকগাছা বড় আম বাগানের মালিক বিরাশির অখিলবন্ধু ঘোষ, সনাতন কাঠির আমিন সরদার, মোমিন সরদার, গদাইপুরের সামাদ ঢালী, মোবারক ঢালী, গোপালপুরের নজরুল ইসলাম, আবুল হোসেন জানান, তাদের বাগানে রূপালী, বোম্বাই লতা ও হিম সাগর, নেংড়া, রূপালীসহ উন্নত জাতের গাছের সংখ্যা বেশি। বাগানের আম গাছে প্রচুর মুকুল এসেছে এবং পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছে। আমের তলা ছিদ্র ও আমের ছত্রাক প্রতিরোধে কৃষি অফিসের পরামর্শ মোতাবেক আমের তলা ছিদ্র প্রতিরোধ সাইপারমেত্রিন ও আমের  কালো দাগ প্রতিরোধে ম্যান কোজেব পাউডার ¯েপ্র করছে আম চাষীরা। তারা ভালো ফলনের আশা করছে। এ ব্যাপারে উপজেলার গদাইপুর গ্রামের আম চাষী মোবারক ঢালী জানান, আম গাছে প্রচুর পরিমাণ আম হয়েছে। আমের তলা ছিদ্র ও কালো দাগ প্রতিরোধে দিনের বেশির ভাগ সময় আম বাগানের পিছে ব্যয় করতে হচ্ছে।

উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ৪টি ইউনিয়ন গদাইপুর, হরিঢালী, কপিলমুুনি, রাড়–লী ও পৌরসভা ছাড়া বাকী ইউয়িন গুলিতে সীমিত আমের গাছ রয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, এ বছর আম গাছে প্রচুর পরিমাণ আম ধরেছে। প্রকৃতিক কোন বিপর্যয় না ঘটলে আমের আশানারূপ ফলন পাওয়া যাবে। তাছাড়া উপ-সহকারী কর্মকর্তারা সার্বক্ষনিক আম চাষী ও বাগান মালিকদের আমগাছ পরিচর্যায় পরামর্শ দিচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial