গোপালগঞ্জে প্রকৌশলীর লাশ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মধুমতী নদী থেকে নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাতইল এলাকার মধুমতী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলি জানিয়েছেন, গত ২৫ এপ্রিল নড়াইল থেকে ঢাকা যাবার সময় দেলোয়ার হোসেন নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার সকালে উপজেলার রাতইল এলাকার মধুমতী নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেলার সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
তিনি আরও জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের পর বলা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
Please follow and like us:
« সংগ্রামী এক নারী তাহমিনার উদ্যোগ || বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের (পূর্ববর্তি সংবাদ)
