কৌড়িখারা খেয়াঘাট
ভাটার সময় খেয়াঘাটটির সিড়ি থেকে পানি নেমে যায় কয়েকফুট নিচে আর জোয়ারের সময় টইটুম্বুর পানিতে ভেসে ওঠে যাত্রী ওঠানামার সিড়িটি। স্থানীয় তথ্যমতে, এ বছর একচল্লিশ লক্ষ টাকায় ইজারা দেয়া হয়েছে স্বরূপকাঠি কৌড়িখারা এ খেয়াঘাটটি। জনপ্রতি যাত্রী চার টাকা করে নিয়ে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত হাজার হাজার যাত্রী নড়বড়ে এই খেয়াঘাট থেকে দুর্ঘটনার শঙ্কা নিয়েও খেয়া পার হচ্ছেন। ঘাটটি থেকে সরকার প্রতিবছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব পেলেও অধ্যবদি যাত্রী সাধারনের কথা চিন্তা করছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে খেয়াখাটের এই ছবিটি তুলেছেন স্বরূপকাঠী প্রতিনিধি মোঃ হাবিবুল্লাহ।
Please follow and like us:
« পিরোজপুরে এফএনবি’র জলবায়ু বিষয়ক মতবিনিময় সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল এ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা »
