প্রধান সূচি

স্বরূপকাঠীতে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

স্বরূপকাঠী প্রতিনিধি :

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্বরূপকাঠি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা এক ঘন্টার কর্ম বিরতিসহ মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। বুধবার সকালে পৌর ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা ও কর্মচারী এসোসিয়েশনের প্রস্তাবিত বিভিন্ন দাবী দাওয়া নিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বরূপকাঠি পৌরসভার হিসাবরক্ষন কর্মকর্তা নুর মোহাম্মদ মল্লিক, সংগঠনের সভাপতি মুনিরুজ্জামান শিপন, সহ-সভাপতি মান্না মেহেদী, সম্পাদক আফরোজা আকতার, সাংগঠনিক সম্পাদক আঃ সালাম।

মানববন্ধনে বক্তারা বলেন, যদি তাদের দাবী বাস্তবায়িত না হয় তবে এভাবে তারা শান্তিপূর্নভাবে কর্মসূচি দিয়ে যাবেন। দাবী আদায়ে আগামী ২০ মে ঢাকার প্রেসক্লাব চত্ত্বরে তাদের কেন্দ্রীয় কর্মসূচির কথাও জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial