প্রধান সূচি

শিশু সোনা মনিরাই আমাদের ভবিষ্যৎ কর্নধার … এমপি বাদশা

 

বাগেরহাট প্রতিনিধি :

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা বলেছেন, আজকের এই ছোট ছোট শিশু সোনা মনিরাই আগামী দিনের আমাদের ভবিষ্যৎ কর্নধার। এরাই লেখাপড়া শিখে মা-বাবার যোগ্য সন্তান হয়ে আগামীতে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। সেজন্য এদেরকে জ্ঞানভিত্তিক শিক্ষার মাধ্যমে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।

বুধবার বাগেরহাট জেলা শিশু একাডেমির আয়োজনে সাংস্কৃতিক উৎসব ও শিশু নাট্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাগেরহাট এসি লাহা মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসব ও শিশু নাট্য প্রতিযোগিতায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ, জেলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial