বাগেরহাটে শিক্ষক কর্মচারীদের প্রতীক অনশন পালন
বাগেরহাট প্রতিনিধি :
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও মেডিকেল ভাতা, নন এমপিও শিক্ষক কর্মচারীদের এমপিও ভূক্তি, অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ তহবিলের অর্থ প্রাপ্তিসহ শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রতীকী অনশন করেছে জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
বুধবার সকাল থেকে বেলা ৩ টা পর্যন্ত বাগেরহাট শহীদ মিনার প্রাঙ্গনে এ প্রতীকী অনশন কর্মসূচী পালন তারা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি শেখ আঃ মান্নান, সাধারণ সম্পাদক মুকুন্দ কুমার দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আহম্মদ গাজি, শিক্ষক নেতা হুমায়ুন কবির, আবুল হাসনাত স্বপন, এসএমএ শোয়েল, সুপার্থ কুমার মন্ডল, শেখ সুলতান আহম্মেদ প্রমুখ। এসময় বক্তারা তাদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। পরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা শিক্ষক কর্মচারীদের অনশন ভঙ্গ করান এবং তাদের দাবিসমূহ বাস্তবায়নের জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করবেন বলে সবাইকে আশ^স্ত করেন।
