মোশারফ সভাপতি : আশরাফ সম্পাদক || চিতলমারীতে অটোরিক্সা-অটোটেম্পু ও মাহিন্দ্রা মালিক সমিতির নির্বাচন
চিতলমারী প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে অটোরিক্সা-অটোটেম্পু ও মাহিন্দ্রা মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবাল সকাল ১১ টায় শহীদ মিনার সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ মোশারফ শেখ সভাপতি ও মোঃ আশরাফ শেখ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। এ সময় আগামী তিন বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যেদের মধ্যে সহ-সভাপতি পদে মোঃ আইয়ুব শেখ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলআমিন শেখ, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান ও কোষাধ্যক্ষ পদে কাজী লাবলু হোসেন নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী, উপজেলা অটো রিক্সা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ ফজল খান।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সদর ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি মোঃ নান্নু মিয়া শেখ।
