পাইকগাছায় উন্নত জাতের হাঁস-মুরগী ও গবাদি পশু পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় ইসলামী ব্যাংকের উদ্যোগে উন্নত জাতের হাঁস-মুরগী ও গবাদি পশু পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সোমবার বিকেলে শিববাটী আমিরুল কাগজি ট্রেনিং কলেজ মিলনায়তনে শাখা ব্যবস্থাপক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রকল্প কর্মকর্তা মুরাদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, প্রকল্প কর্মকর্তা এসএম ইয়াকুব আলী, জুনিয়র ইউনিট অফিসার মোঃ লুৎফর রহমান ও ফিল্ড অফিসার মোঃ আব্দুল মান্নান, চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পশু চিকিৎসক গোলাম মোস্তফা।
কর্মশালায় ৩নং এরিয়ার ২৭/৩২ নং কেন্দ্রের ৫০ জন নারী সদস্য অংশগ্রহণ করেন।
Please follow and like us:
« পিরোজপুরে জনসেবার মানোন্নয়ন বিষয়ক জেলা কাইযেন সেমিনার অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত »
