প্রধান সূচি

পাইকগাছার সোলাদানা ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছার সোলাদানা ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে সোলাদানাকে সর্বপ্রথম ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়। ভিক্ষুকদের কর্মসংস্থান, পূনর্বাসন ও বাস্তবায়ন কর্মসূচীর আওতায় সম্পদ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান সোলাদানা ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেন।

সোমবার সকালে সোলাদানা বাজার চত্ত্বরে ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী।

উপস্থিত ছিলেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নূর ইসলাম শিকদার, ইউপি সদস্য কল্যাণী মন্ডল, নাছিমা বেগম, জেসমিন সুলতানা, আজিজুর রহমান লাভলু, আবুল কাশেম, ঠাকুর দাশ সরদার, রাজেশ কুমার মন্ডল, হাফেজ আব্দুস সবুর, আবু সাঈদ মোল্লা, মোঃ সিদ্দিক শিকারী, আনিছুর রহমান সানা, বিএম আরেফিন আলী বিশ্বাস ও ইউপি সচিব নিরাপদ মল্লিক। অনুষ্ঠানে ইউনিয়নের ১৩জন ভিক্ষুকদের মাঝে সম্পদ হিসাবে ছাগল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial