জাতীয় বাজেটে বিজ্ঞান শিক্ষায় বিশেষ বরাদ্ধের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান
বাগেরহাট প্রতিনিধি :
২০১৭-১৮ অর্থ বছরে জাতীয় বাজেটে বিজ্ঞান শিক্ষায় বিশেষ বরাদ্ধসহ ৩টি দাবি জানিয়ে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাগেহাট ও কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ক্লাবের সদস্যরা।
মঙ্গলবার সকালে বাগেরাট জেলা শিক্ষা অফিসার ও কচুয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ছাত্র ছাত্রীদের দাবীর মধ্যে রয়েছে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি, বিজ্ঞান শিক্ষা ও গবেষনার জন্য সুনির্দিষ্ট খাত উল্লেখ করে বিশেষ বরাদ্ধ রাখা, দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ে ও মাদ্রাসায় বিজ্ঞানাগারের সুবিধা বৃদ্বি করা। এই তিনটি দাবীতে তারা স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানকালে বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
