ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম খান, সহকারি প্রধান শিক্ষক আঃ হালিম, সাংবাদিক এম. আহসানুল ছগির, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মাহবুব আলম ফকির, শিক্ষক মোঃ নুরুল আমিন, হেলাল উদ্দিন গাজী, সাংবাদিক মোঃ হাফিজুর রহমান, গাজী আবুল কালাম প্রমুখ।
সোমবার অনুষ্ঠানের শেষ দিনে শিক্ষার্থীরা অভিনয়, গান, নামের মাধ্যমে আমন্ত্রিত অতিথি ও দর্শকদের মাতিয়ে রাখে। অনুষ্ঠান শেষে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
