প্রধান সূচি

ইন্দুরকানীতে দোকান ঘর দখল

ইন্দুরকানী প্রতিনিধি :

জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর বাজারে সরকারী দলের লোকজনের সহায়তায় একটি মুদি দোকান লুটপাট করে দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চন্ডিপুর বাজারের প্রায় ৪০ বছরের একটি পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে একটি দল।

এলাকা সূত্রে জানাযায়, ব্যবসা প্রতিষ্ঠানটি প্রায় ৪০ বছর ধরে ভোগ দখলে আছে আঃ ওয়াহেদ মাঝি। একই এলাকার মৃত আজাহারের বিক্রয়কৃত সম্পত্তি মজিবুল, মিজান, রুবেল, হেলাল এর নেতৃত্বে ৮/১০জন লোক মঙ্গলবার সকালে দোকানের তালা ভেঙ্গে  ভারাটিয়া মুদি দোকানদার মাধব রায়ের দোকানটি দখল করেন। এ সময় তারা দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এরআগে গত বছরের ২৩ ডিসেম্বর এ ঘরটি দখল করার চেষ্টা করলে স্থানীয় লোকজন ও ইন্দুরকানী থানা পুলিশের বাধার প্রতিরোধে তখন দোকানটি দখল করতে পারে নি।

দোকানের মালিক আঃ ওয়াহেদ মাঝি জানায়, এই দোকানটি আমি প্রায় ৪০ বছর আগে মুজিবুলের পিতার কাছ থেকে ক্রয় করি। তারপর থেকে আমরা ভোগ দখল করে আসছি। বর্তমানে দোকানের একাংশে আমার মেয়ে জামাই থাকে এবং অন্য অংশে মুদি দোকানের জন্য ভাড়া দেয়া হয়েছে। সেই ভাড়া অংশ স্থানীয় আওয়ামী লীগ এর সহায়তায় মুজিবুল এবং তার ছেলেরা লোকজন নিয়ে দোকানের মালামাল লুটপাট করে দখল করেছে এবং দোকানের অন্য অংশে আমার মেয়ে জামাইর বাসা থাকায় তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং বাসা থেকে বের হয়ে যেতে বলছে।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার এস আই মোহাইমিনুল জানায়, ঐ চক্রটি কিছু দিন আগে দখলের চেষ্টা করেছিল তখন স্থানীয় লোক এবং আমাদের কারনে দখল করতে পারে নি। বর্তমানে দখলের ঘটনাটি শুনেছি, আইনের আওতায় আসলে আমরা ব্যবস্থা নেব।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial