বাগেরহাট বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট সদর উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট সদর উপজেলা বিজ্ঞন ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক ও যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কবির হোসেন, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সরদার শুকুর আহম্মেদ, আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, মোঃ আলাউদ্দিন, তরুন কুমার পাল প্রমুখ।
সভায় সাধারণ সম্পাদক সংগঠনের গঠনতন্ত্র উপস্থাপন করলে সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র অনুমোদন দেয়া হয়।
Please follow and like us:
« বাগেরহাটের পাতিলাখালী মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্কুলছাত্রীকে উত্যক্ত করার বাগেরহাটে দুই ইভটিজারের জেল জরিমানা »
