প্রধান সূচি

বাগেরহাটের পাতিলাখালী মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের পাতিলাখালী মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। পাতিলাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আবু হেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেয়ামুল হাদী রানা, সহকারী শিক্ষক মোস্তফা কামাল, জাকির হোসেন, রাবেয়া আক্তার, অসীম কুমার সাহা, গুরুদাস কুমার দাস, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা, সহকারী প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ হালদার প্রমূখ।

আস বাংলাদেশের সহযোগিতায় এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত মেলায় ৭৫টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ অনুষ্ঠিত হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial