মঠবাড়িয়ায় ১২ মন জাটকা জব্দ
মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া মৎস্য কর্মকর্তা থানা পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ১২ মন জাটকা জব্দ করেছে।
বলেশ্বর নদী তীরবর্তী উপজেলার জানখালী গ্রামের পাইকারী মাছ বিক্রেতা গফফারের বাড়ি থেকে প্যাকেটজাত করা এ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা ও দুঃস্থ্যদের মাঝে বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, স্থানীয় অসাধু মৎস্য ব্যবসায়ী গফফার মিয়া জাটকা ইলিশ মজুদ করে সরবরাহের চেষ্টা করছিল। এ সময় জাটকা জব্দ করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে গফফার পালিয়ে যায়।
Please follow and like us:
« বাংলাদেশ এখন বিশ্বে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায় না …… ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ঝড়ে বিদ্যুৎ বিপর্যয় || কাউখালীসহ চার উপজেলা ২০ ঘন্টা অন্ধকারে »
