পিরোজপুরে কাল বৈশাখীর আঘাত
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরে হঠাৎ করে আঘাত হানে কাল বৈশাখী ঝড় ও পাশাপাশি ভারি বর্ষন। শনিবার রাত ১০টার দিকে এ বৈশাখী ঝড় আঘাত হানে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বেশ কিছু কাঁচা বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান এবং গাছপালা ভেঙে পড়েছে। ঝড়ে
জেলা সদরের শংকরপাশা ইউনিয়নে জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের টিনের চাল উড়ে যায় এবং স্কুলের মূল ভবনটি ক্লাস করার অনুপযোগী হয়ে পড়ে। এছাড়াও কয়েকটি ঘর বির্ধ্বস্ত হয় ও বহু গাছপালা উপড়ে পড়ে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আচমকা এ ঝড়ে কৃষিরও ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
Please follow and like us:
« ঝড়ে বিদ্যুৎ বিপর্যয় || কাউখালীসহ চার উপজেলা ২০ ঘন্টা অন্ধকারে (পূর্ববর্তি সংবাদ)
