প্রধান সূচি

ঝড়ে বিদ্যুৎ বিপর্যয় || কাউখালীসহ চার উপজেলা ২০ ঘন্টা অন্ধকারে

কাউখালী প্রতিনিধি :

জেলার কাউখালীতে ঝড়-বৃষ্টির মৌসুমের শুরুতেই চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে হালকা ঝড়-বৃষ্টিতে ২০ ঘন্টা ধরে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছেন কাউখালী উপজেলাসহ ভান্ডারিয়া, মঠবাড়িয়া, বামনা, পাথরঘাটার কয়েক লক্ষ  বিদ্যুৎ  গ্রাহক।

বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, কাল  বৈশাখীসহ  মৌসুমী দুর্যোগ মোকাবেলায় পল্লী বিদ্যুৎ সমিতির পূর্ব প্রস্তুতি না থাকায় অল্প ঝড়-বৃষ্টি হলেই বিদ্যুৎ বিপর্যয়  দেখা দেয়।

জানা গেছে, কাউখালীতে প্রায় পাঁচ মাস পর শুক্রবার  রাতে ও শনিবার সন্ধ্যায় বৃষ্টিপাতের সাথে হালকা ঝড় বয়ে যায়। এতে শুক্রবার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ১২ ঘন্টা পর শনিবার সকালে বিদ্যুৎ আসলেও শনিবার পুনরায় রাত থেকে ঝড়ে রবিবার দুপুর তিনটা পর্যন্ত বিদ্যুতের দেখা মেলেনি।

বিদ্যুৎ গ্রাহক মনিরুজ্জামান অভিযোগ করেন, পল্লী বিদ্যুতের ঝড়-দুর্যোগ মোকাবেলায়  কোন পূর্ব প্রস্তুতি নেই। আর এ জন্যই আকাশে মেঘ দেখলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে  দেয়া হয়। এতে হাজার হাজার গ্রাহককে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির একটি সুত্রে জানা যায়, ভান্ডারিয়ার রাজপাশায় বৈদ্যুতিক খুঁটি ঝড়ে পড়ে যাওয়ায় কাউখালীসহ চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial