প্রধান সূচি

ভান্ডারিয়া মদন মোহন মন্দিরে ইন্ডিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী

ভান্ডারিয়া প্রতিনিধি :
জেলার ভান্ডারিয়া উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দিরে বুধবার রাতে ইন্ডিয়ান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী (কনসুলার) রমাকান্ত গুপ্তা এক আকস্মিক পরিদর্শনে আসেন। এ সময় পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, সেক্রেটারীর সফরসঙ্গী দিপক দেবনাথ, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারিক তার সাথে ছিলেন।
রাত সাড়ে দশটায় অতিথিবৃন্দ ১৯১৮সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ভান্ডারিয়া উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির ঘুরে দেখেন এবং মন্দিরে থাকা বিভিন্ন দেব দেবীর প্রতিকৃতি স্বরূপ প্রতিমার প্রতি নতজানু হয়ে প্রনাম নিবেদন শেষে মন্দিরের পুরহিতের কাছ থেকে পুষ্প ও প্রসাদ গ্রহণ করেন প্রধান অতিথি রমাকান্ত গুপ্তা। পরে মন্দিরের অফিস কক্ষে ভান্ডারিয়া উপজেলার বিখ্যাত স্থাপনা, ব্যক্তি এবং অন্যান্য বিষয়ে কৌতুহল বশত খোঁজ খবর নেন।
ভান্ডারিয়া কৃষি, মৎস্য ও বনায়ন এবং বিখ্যাত ব্যক্তি উপ-মহাদেশের প্রখ্যাত সাংবাদিক, স্বাধীনতাকামী মানুষের মুখপত্র দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার কথা উত্থাপণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও হিন্দু নেতৃবৃন্দ। তখন তাঁর সাথে আলাপে অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফাইজুল রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টাণ ঐক্য পরিষদ এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কিরণ চন্দ্র বসু, সহ-সভাপতি রতম কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, কোষাদক্ষ্য সুখুরঞ্জন দাস, আইন বিষয়ক সম্পাদক ও সাংবাদিক শঙ্কর জীৎ সমদ্দার, সাংগঠনিক সম্পাদক শিশির দত্তসহ উপস্থিত নেতৃবৃন্দ।
ওই রাতেই তারা জেলার মঠবাড়িয়া ডাক বাংলোতে ফিরে যান এবং রাত্রী যাপন করেন। মন্দিরে আসার পূর্বে অতিথিবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র সাথে ভান্ডারিয়াস্থ তাসমিমা ভিলায় সৌজন্য সাক্ষাৎ করেন এবং নৈশ ভোজে অংশ নেন।
ফার্স্ট সেক্রেটারীর সফরসঙ্গী দিপক দেবনাথ জানান, তারা গত মঙ্গলবারে বরিশাল সেইফহোমে কর্মরত ইন্ডিয়ান তিন মহিলা রয়েছেন। তাদের কুশলাদি জানার জন্যই তাদের এ সফর।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial