মঠবাড়িয়ায় ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবীতে স্মারকলিপি পেশ
মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণসহ ৬ দফা দাবী আদায়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশন মঠবাড়িয়া উপজেলা কমিটি।
সোমবার রাতে স্থানীয় সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজীর মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করেন। এসময় ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মাওঃ মোঃ শামসুল আলম, সহ-সভাপতি মাওঃ মোঃ নুরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ আঃ গফফার ও সহ-সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« বাগেরহাটের ভৈরব নদের তীরে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়া আ’লীগের প্রতিবাদ সভা »
