কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউখালী প্রতিনিধি :
কাউখালীতে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার শিয়ালকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম খানের ছেলে ফাহিম হোসেন খান (০২) সবার অগোচরে মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে যায়।
এসময় পরিবার ও এলাকার লোকজন পুকুর থেকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ছিদ্দিকুর রহমান বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে।
Please follow and like us:
« মঠবাড়িয়া আ’লীগের প্রতিবাদ সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) দৈনিক পিরোজপুর কন্ঠ’র সম্পাদক পুত্রের বৃত্তি লাভ »
