প্রধান সূচি

ভান্ডারিয়ায় ২৬শ’ প্রান্তিক শিশুর জন্মদিন পালন

ভান্ডারিয়া প্রতিনিধি :

জেলার ভান্ডারিয়ায় সোমবার বিকেলে বেসরকারি সংস্থ্যা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে প্রান্তিক শিশুদের শিক্ষা প্রসারে ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে নাচে, গানে কেক কেটে শিশুদের জন্মদিন পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার।

‘শিশুদের জন্মদিন উপলক্ষে স্থানীয় ৬৯নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের ভান্ডারিয়া আঞ্চলিক শাখার ম্যানেজার প্রশান্ত নাফাক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক রামপ্রসাদ পাল, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী রোকোনুজ্জামান বশির, ওয়ার্ল্ডভিশন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন প্রমূখ।

আনন্দপূর্ণ পরিবেশে জন্মদিন অনুষ্ঠান পালন শেষে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৬০০ শিশুর মাঝে ৩টি করে খাতা ও ৬টি করে কলম বিতরণ করা হয়।

উল্লেখ্য, ওয়ার্ল্ডভিশন ভান্ডারিয়া এলাকা উন্নয়ন কর্মসূচী অফিস প্রতি বছর এলাকার শিশুদের জন্য জন্মদিন অনুষ্ঠান পালন করে থাকে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial