বাগেরহাটে শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয়। তাই শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে ২০১৯ সালের নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আজ সোমবার দুপুরে বাগেরহাটে শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জাতীয় শ্রমিক লীগের বাগেরহাট জেলা শাখার আহবায়ক রেজাউর রহমান মন্টু’র সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা সরদার ফকরুল আলম সাহেব, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এমএ মতিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, শ্রমিক লীগের সদস্য সচিব খান আবু বক্কর সিদ্দিক, যুবলীগ নেতা ফারুক তালুকদার, শাহ নেওয়াজ মোল্লা দোলন প্রমুখ।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমিক লীগ ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের শত শত নেতাকর্মী ব্যানার ফেষ্টুন সহকারে ‘শ্রমিক বাঁচাও, দেশ বাঁচাও’ শ্লোগানে সম্মেলন স্থল মুখোরিত করে তোলেন।
