প্রধান সূচি

বাগেরহাটে রেকর্ড রুমে দালালী : আইনজীবী সহকারীর জেল

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে জমি পর্চা তুলতে রেকর্ড রুমে দালালির দায়ে অসীম কুমার পাল (৩৭) নামে এক আইনজীবীর সহকারিকে এক মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদন্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন। দন্ডপ্রাপ্ত অসীম কুমার পাল বাগেরহাট পৌরসভার হাড়িখালী এলাকার প্রয়াত কানাইলাল পালের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজিম উদ্দিন বলেন, রেকর্ড রুমের কর্মরত হাসিবুর রহমান নামে এক ব্যক্তির সাথে যোগসাজসে অসীম পাল সাধারণ মানুষের জমির পর্চা তুলে দিতে দালালি করছিলে, এমন অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম থেকে ওই আইনজীবী সহকারিকে আটক করা হয়। তার বিরুদ্ধে ২০ টাকা ফি’র পর্চা তুলতে সাধারণ মানুষের কাছ থেকে ২ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে। অসীম পালের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial