প্রধান সূচি

পাইকগাছায় মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স ম বাবর আলী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী পুলিশ সুপার সন্দীপ সরকার, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ রবিউল ইসলাম।

বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু, এসএম এনামুল হক, কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, এ্যাডঃ সমীর কুমার বিশ্বাস, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, শিক্ষক খালেকুজ্জামান, আব্দুল ওহাব, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সাংবাদিক আব্দুল আজিজ ও ওয়েভ ফাউন্ডেশনের মহিদুল ইসলাম। সভায় মাদক বিরোধী অভিযান জোরদার, গ্রাম আদালত সক্রীয়, দেলুটি স্থায়ী পুলিশ ক্যাপ স্থাপন, উৎসব মূখর পরিবেশে নববর্ষ উদযাপন, জাটকা নিধন বন্ধ ও পাইকগাছা-কয়রা সড়কে শিববাটী ব্রীজ এলাকায় ভ্যান, নছিমন, করিমনের যাত্রী হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial