প্রধান সূচি

জেলা পরিষদ চেয়ারম্যানের ইন্দুরকানীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পুড়ে যাওয়া দোকান মালিকদের আর্থিক সহায়তা প্রদান করেছেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ।
আজ সোমবার বিকেলে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন এবং জেলা পরিষদ থেকে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা, ওসি নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, সাহিদা বেগম ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, কবির হোসেন বয়াতী, সাংবাদিক আহসানুল ছগির, নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial