প্রধান সূচি

চিতলমারীতে মা-মেয়েসহ ৩ জনকে ধর্ষনের ঘটনায় দুই আসামী রিমান্ডে

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের চিতলমারীতে পিতাকে বেঁধে রেখে ঋষি সম্প্রদায়ের এক পরিবারের মা-মেয়েসহ ৩ জনকে ধর্ষণ মামলার দুই আসামীকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামীদের ৭ দিনের রিমান্ড আবেদ করলে সোমবার বিকেলে আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৬ মার্চ দলিত পরিবারের নিখিল বিশ্বাস বাদি হয়ে চিতলমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলাটি করেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ৫ মার্চ উপজেলার বড়গুনি ঋষি পাড়ায় বাবাকে বেঁধে রেখে মা ও দুই মেয়েসহ ৩ জনকে ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন ৬ মার্চ নিখিল বিশ্বাস বাদি হয়ে চিতলমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের সুবোল বাছাড়ের ছেলে বাবু বাছাড় (৩০), জয়নাল শেখের ছেলে ইনছান (৩৫) ও আজগার (২৫) সহ অজ্ঞতনামা আরও ২/৩ জনকে আসামী করা হয়। আসামীদের মধ্যে বাবু বাছাড় ও ইনছানকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

মামলার তদন্তকারী অফিসার এসআই গিয়াস উদ্দিন জানান, আটক আসামীদের ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার বাদী দলিত পরিবারের নিখিল বিশ্বাস জানান, আসামীপক্ষের লোকজন তাকে মামলা তুলে নিতে বারবার হুমকি-ধামকি দিচ্ছে। হুমকির মুখে ওই পাড়ার নীরিহ নারী-পুরুষেরা বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছে।

এ ব্যাপারে ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর আটক দুই আসামীকে রিমান্ডে নেয়া হয়েছে। মামলাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial